কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
(বাংলাদেশ কারিগরি শিক্ষার্বোড অনুমোদিত ৬ মাস মেয়াদী কোর্স)
🎨 কোর্স পরিচিতি
মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন (Office Application) কোর্সটি Ramakrishna Mission Computer Training Center–এর একটি জনপ্রিয় প্রাথমিক কোর্স। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটারের মৌলিক ধারণা অর্জন করে, যা ভবিষ্যৎ শিক্ষাগত ও চাকরিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোর্সটিতে অন্তর্ভুক্ত রয়েছে: Microsoft Word, Excel, PowerPoint, Access, FontPage, হার্ডওয়্যার পরিচিতি, ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রশিক্ষণ।Word দিয়ে ডকুমেন্ট তৈরি, Excel দিয়ে হিসাব ও ডেটা বিশ্লেষণ, PowerPoint দিয়ে প্রেজেন্টেশন তৈরি শেখানো হয়। Access ও FontPage–এর মাধ্যমে বেসিক ডেটাবেইস ও ওয়েব ডিজাইনের ধারণা দেওয়া হয়। হার্ডওয়্যার পরিচিতি অংশে কম্পিউটার যন্ত্রাংশ সম্পর্কে প্রাথমিক জ্ঞান দেওয়া হয়, যা সমস্যাবুঝতে সহায়ক। নতুনদের জন্য এটি একটি উপযোগী কোর্স, বিশেষত যারা সরকারি চাকরি বা অফিস কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
আপনি যা শিখবেন
- কম্পিউটারের মৌলিক ধারণা
- মাইক্রোসফট ওয়ার্ড
- মাইক্রোসফট এক্সেল
- মাইক্রোসফট ফ্রন্টপেজ
- মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
- মাইক্রোসফট অ্যাক্সেস
- বাংলা টাইপিং
- ইন্টারনেট ও ফেসবুক ব্যবহারের কৌশল
- ইংরেজি টাইপিং
- টাইপিং টিউটর
অংশগ্রহণের যোগ্যতা
- কমপক্ষে জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- নিয়মিত চর্চা করার আগ্রহ থাকা আবশ্যক।
কোর্স কারিকুলাম
- কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনস পরিচিতি
- মাইক্রোসফট ওয়ার্ড: মৌলিক ও উন্নত ব্যবহার
- মাইক্রোসফট এক্সেল: ডেটা ব্যবস্থাপনা ও বিশ্লেষণ
- পাওয়ারপয়েন্ট: আকর্ষণীয় উপস্থাপনা তৈরি
- গুগল ওয়ার্কস্পেস টুলস (Google Workspace Tools)
- গুগল ডকস (Google Docs) গুগল শিটস (Google Sheets) গুগল স্লাইডস (Google Slides) গুগল ড্রাইভ (Google Drive) জিমেইল ব্যবহারের কৌশল (Gmail)
Meet The Instructor
Sudrashan Chandra Sarker
Sudrashan Chandra Sarker is a certified IT trainer with extensive experience in teaching office applications to students and professionals.
অফলাইন কোর্স
৬ মাস
- অফিসে বসে কোর্স করতে পারবেন।
- সপ্তাহে ৫ দিন সর্বমোট ১২০ টি ক্লাস
- ১ ঘন্টা ক্লাস, ৩০ মিনিট প্রাকটিস
- ১ টি সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা
Others Courses List
কোর্স সম্পর্কে প্রশ্ন ও উত্তর
এই কোর্স করে সার্টিফিকেট কি পাওয়া যাবে?
এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB)–এর অধীন ৬ মাস মেয়াদী সরকারি সার্টিফিকেট প্রদান করা হয়।
✅ BTEB অনুমোদিত
✅ চাকরি ও উচ্চশিক্ষায় স্বীকৃত
✅ সরকারি ও বেসরকারি ক্ষেত্রে গ্রহণযোগ্য
✅ জাতীয় স্কিল ডেভেলপমেন্টের অংশ
এই সার্টিফিকেট আপনাকে ভবিষ্যতে সরকারি/বেসরকারি চাকরির ক্ষেত্রে এবং দক্ষতা ভিত্তিক অন্যান্য প্রশিক্ষণ গ্রহণের সময় অতিরিক্ত সুবিধা দেবে।
এই কোর্সের জন্য কি বাসায় কম্পিউটার ও ইন্টারনেট থাকা প্রয়োজন?
অফিস অ্যাপ্লিকেশন কোর্সে সফল হতে বাসায় কম্পিউটার ও ইন্টারনেট থাকলে অবশ্যই বাড়তি সুবিধা হবে। তবে এগুলো না থাকলেও চিন্তার কিছু নেই। আপনি আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে এসে নিয়মিত প্র্যাকটিসের সুযোগ পাবেন এবং অফিসের সকল সুবিধা ব্যবহার করে কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন।
এই কোর্সে ভর্তির জন্য কি কি প্রয়োজন ?
- দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
- এসএসসি পরীক্ষার মার্কশীট
- জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি