Dhaka RKMM Computer & Spoken English Courses | Offline Training Center

About-us

আমাদের সম্পর্কে জানুন

Computer Training Center সকল বয়সী শিক্ষার্থীদের জন্য বিস্তৃত পরিসরে আইটি ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্স প্রদান করে থাকে। আমাদের মূল শক্তি হলো — গুণগত মানসম্পন্ন প্রশিক্ষক, কার্যকর ক্লাস এবং শেখার প্রতি আমাদের অঙ্গীকার

এ পর্যন্ত মোট ২000+ জন শিক্ষার্থী আমাদের বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তারা কর্মক্ষেত্রে আরও ভালো সুযোগ পাচ্ছে।

আমাদের প্রতিষ্ঠানে একদল অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক শিক্ষার্থীদেরকে আধুনিক প্রযুক্তিগত জ্ঞান দিয়ে গড়ে তোলার কাজে নিয়োজিত আছেন। আমরা কেবল একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানই নই, বরং একটি শিক্ষাবান্ধব প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি শিক্ষার্থী পায় বাস্তবভিত্তিক শেখার সুযোগ।

photo
২০১৩
Introduced
প্রতিষ্ঠার সূচনা
photo

Ramakrishna Mission Dhaka-এর উদ্যোগে Computer Training Center (CTC) প্রতিষ্ঠিত হয়। উদ্দেশ্য ছিল কম্পিউটার শিক্ষা সবার জন্য সহজলভ্য করে তোলা।

২০১৮
Expanded
আধুনিক ল্যাব স্থাপন
photo

নতুন কম্পিউটার, প্রজেক্টর এবং মাল্টিমিডিয়া ল্যাব চালু করা হয়। শেখার অভিজ্ঞতা হয় আরও উন্নত।

২০২৫
Expanded
কোর্স সম্প্রসারণ ও ক্যারিয়ার উন্নয়ন উদ্যোগ
banner-photo

২০২৫ সালে আমরা আমাদের কোর্স তালিকায় Web Design, WordPress এবং React যুক্ত করি। আমাদের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের আরও আপডেট ও চাকরিপযোগী স্কিল শেখানো।

আমরা সরাসরি চাকরি বা freelancing কাজ দেই না, তবে ভালোভাবে হাতে-কলমে শেখাই এবং freelancing গাইড করি , যাতে একজন শিক্ষার্থী নিজেই কাজ খুঁজে নিতে ও ক্যারিয়ার গড়তে সক্ষম হয়।অনেকেই দক্ষতা অর্জনের পর বিভিন্ন জায়গায় কাজ শুরু করে। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জনের বছর।

Scroll to Top